Suvendu Adhikari | 'যোগীজির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছি'- কোঠারিদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দাবি মুখ্যমন্ত্রীর
Saturday, September 26 2026, 4:51 pm

Key Highlightsকোঠারি ভাইদের সম্মানে সংঘ পরিবার আয়োজিত অনুষ্ঠানে শনিবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার কোঠারি ভাইদের সম্মানে সংঘ পরিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, "আমি তো যোগীজির (উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ) সঙ্গে প্রতিযোগিতায় নেমেছি। উনি নিজের রাজ্যে ২৬ কোটি গাছ লাগিয়েছেন। আমি এখনও ১০ কোটি লাগিয়েছি। ১২৫ দিনের কাজের প্রকল্প, ভিবিজি রামজি-র আওতায় আমরা এই গাছের যত্ন নেব। গাছ লাগালেই হবে না, ঠিকমতো যত্ন না করলে বাঁচানো যায় না। জিরামজি-তে আমরা এই কাজ করব। তিন বছর পর্যন্ত তার যত্ন নিতে হবে।” মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘‘আগে ৬ ডিসেম্বর শৌর্য দিবস পালনের অনুমতি মিলত না। আমার ইচ্ছে থাকলেও হাত বাঁধা ছিল। কিন্তু বাংলায় আর সাধুসন্তদের অপমান বরদাস্ত করব না।”
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- পশ্চিমবঙ্গ


